শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

নিহতদের পরিবারকে ১ কোটি টাকা দেয়ার আহবান নতুনধারার  

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ মার্চ, ২০২৩

সীতাকুণ্ড বিস্ফোরণে নিহতদের স্মরণে শোক ও আহতদের সুচিকিৎসা সরকারি অর্থায়নে করার দাবিতে বিবৃতি দিয়েছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, দিনেশ চন্দ্র সাহা, ফজলুল হক চৌধুরী, রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, শেখ লিজা প্রমুখ এক বিবৃতিতে বলেন, নির্মম বাস্তবতার মধ্য দিয়ে এগিয়ে চলা লোভি আমলা আর মন্ত্রী-এমপি-ব্যবসায়ীদের রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্নের বলি হচ্ছে সাধারণ মানুষ। যদি সঠিক তদারকি ও নিয়ম মেনে সীতাকুণ্ডসহ দেশের শিল্প-কারখানা-ডিপোগুলো স্থাপিত হতো, তাহলে এমন নির্মম ঘটনা একের পর এক ঘটতো না। আজ যাদের অবহেলায় এমন ঘটনা বারবার ঘটছে তাদেরকে বিচারের আওতায় আনার পাশাপাশি সকল নিহতর পরিবারকে কমপক্ষে এক কোটি টাকা করে সহায়তা ও আহতদের সুচিকিৎসা সরকারি অর্থায়নে করার আহবান জানান নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।