শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

বেনাপোল স্থলবন্দরে ইলেকট্রনিক ই-গেইট উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ মার্চ, ২০২৩

আন্তর্জাতিক বেনাপোল স্থলবন্দর ইমগ্রেশনে উদ্বোধন করা হলো ইলেকট্রনিক ই-গেইট সিষ্টেম। মাত্র ১৮ সেকেন্ডে এই কার্যক্রম সম্পন্ন করে সিল মেরে ইমিগ্রেশনের কাজ শেষ করতে পারবে একজন পাসপোর্ট যাত্রী। ম্যানুয়াল পদ্ধতির ঝামেলা না থাকায় সর্বোচ্চ ৩০ থেকে ৪০ সেকেন্ডে ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন যাত্রীরা নিজেরাই। ফলে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তি না থাকায় ই-পাসপোর্ট ব্যবহার করে সহজে ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন যাত্রীরা।

শনিবার বিকাল ৫টায় বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশনে ই-গেইট উদ্বোধন করেছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। উদ্বোধন কালে মন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশের রুপকার প্রধানমন্ত্রী ই-পাসপোর্ট ও ই-গেটের মাধ্যমে ডিজিটালাইজড ইমিগ্রেশন কার্যক্রম পরিচালনা পরিকল্পনা গ্রহন করেছেন। যাত্রীসেবা মানোন্নয়ন তথ্য দ্রুত ও নিরাপদ ইমিগ্রেশনের জন্য ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সকল সদস্য মাননীয় প্রধানমন্ত্রীর এ সুদুর প্রসারী পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যম স্মার্ট বাংলাদেশ গড়তে সর্বদা সচেষ্টা থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাস্ট্র মন্ত্রনালযের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহম্মেদএমপি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য্য এমপি, স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, সুরক্ষা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চোধুরী, বিজিবি’র মহা পরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহা পরিচালক মেজর জেনারেল মোঃ নুরুল আনোয়ার, যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, বেনাপোল কাস্টমস কমিশনার আব্দুল হাকিম ও জেলা পুলিশ প্রলয় কুমার জোয়ার্দ্দার প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।