শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

হরিপুরে বরণ ও বিদায়ী সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ মার্চ, ২০২৩
ঠাকুরগাঁওয়ের হরিপুরে প্রাথমিকে নব যোগদান কৃত শিক্ষকদের বরণ ও অবসর প্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হরিপুর উপজেলা শাখার আয়োজনে শনিবার হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ১১টায় সমিতির সহ সভাপতি আব্দুস সোবাহানের সভাপতিত্বে বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৩৩ জন নবাগত প্রাথমিক শিক্ষক কে ফুল দিয়ে বরণ ও ১৮ জন অবসর প্রাপ্ত শিক্ষককে সম্মাননা স্মারক ক্রেস প্রদান করেছেন। অনুষ্ঠানের আলোচনা সভায় গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ,লীগ সভাপতি অধ্যক্ষ মোঃ জিয়াউল হাসান (মুকুল),বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার একে এম শরীফুল হক,আ,লীগ সাধারণ সম্পাদক এস এম আলমগীর, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার এম এ জাহিদ ইবনে সুলতান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আ,লীগ সহ সভাপতি আব্দুল কাইযুম পুস্প। সভায় আরো বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ সৈয়দুর রহমান, জেলাপরিষদ সদস্য আনিসুজ্জামান(সান্ত),সাবিনা ইয়াসমিন রিপা,বীব মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার বাবু নগেন কুমার পাল,প্রধান শিক্ষক জামাল উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন সমিতির সম্পাদক প্রধান শিক্ষক আলী আকবর।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।