গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছেন পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে নতুন নিয়োগ প্রাপ্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী প্রসিকিউটরগন।
শনিবার সরকারী কৌসুলী (জিপি) প্রেমানন্দ হালদার, পাবলিক প্রসিকিউটর (পিপি) সরদার ফারুক আহমেদ, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আউয়াল মিয়া, নারী ও শিশু ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর দিলীপ কুমার মাঝি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য চন্ডীচরণ পাল, পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আব্দুর রাজ্জাক খান বাদশা, আইনজীবি নির্মল কান্তি সরকার ও শহীদুল ইসলামসহ জেলা আইনজীবি সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।