শুক্রবার , ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

পুণরায় রাসেল সভাপতি ও গোলাম মাহামুদ সাধারন সম্পাদক নির্বাচিত আগৈলঝাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র উপজেলা কমিটি গঠন

প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ মার্চ, ২০২৩

বরিশালের আগৈলঝাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা ফুল্লশ্রী এলাকায় উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কমিটির উপজেলা সভাপতি রাসেল সরদার মেহেদী’র সভাপতিত্বে কমিটি গঠন পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল ইসলাম।
পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আগৈলঝাড়া উপজেলা কমিটি ভেঙ্গে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে রাসেল সরদার মেহেদীকে সভাপতি ও গোলাম মাহামুদ হাওলাদারকে সাধারণ সম্পাদক করে ৫৩ সদস্য বিশিষ্ট আগৈলঝাড়া উপজেলা কমিটি গঠন করা হয়। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।