বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

রামগড়ে সেনা অভিযানে উদ্ধার হওয়া ২০ লক্ষ টাকার অবৈধ গাছ বনবিভাগে হস্তান্তর 

প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ মার্চ, ২০২৩
খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া ২০ লক্ষ টাকার অবৈধ গাছ রামগড় বনবিভাগে জমা দিয়েছে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের সদস্যরা।আজ শনিবার দুপুরে সেনাবাহিনীর সদস্যরা বনবিভাগে এই গাছ জমা দেন।
গত বৃহস্পতিবার (২ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিন ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের আওতাধীন জালিয়াপাড়া আর্মি ক্যাম্প হতে সেনা সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে।
জানা গেছে, অভিযানকালে রামগড় উপজেলার নাকাপা এলাকা হতে ১০০০ সিএফটি অবৈধ সেগুন ও গামারী কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক বাজার মূল্য অন্তত ২০ লক্ষ টাকা। আজ শনিবার জব্দকৃত কাঠগুলো রামগড় বন বিভাগ  হস্তান্তর করা হয়েছে।
রামগড় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সেনাবাহিনী সূত্র জানায়, পাহাড়ে  বনাঞ্চল রক্ষা ও অবৈধ কাঠ পাচার রোধে সেনা অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।