বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে মাছের ঘের থেকে মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত 

প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ মার্চ, ২০২৩
যশোরের অভয়নগরে মাছের ঘের থেকে উদ্ধার হওয়া মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত, সে রাশেদ (২৮) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ মার্চ) দুপুরে উপজেলার ধোপাদী গ্রামের উলুর বটতলা নামক স্থানের আজিজুর রহমান সরদারের মাছের ঘের থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাশেদ ঝিকরগাছা উপজেলার গদখালী মঠবাড়ি গ্রামের জসীম উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন ইজিবাইক চালক ছিলেন।
ঘের মালিক আজিজুর রহমান সরদার জানান, শুক্রবার দুপুর আনুমানিক ১২ টার দিকে তিনি মাছের খাবার দিতে ঘেরে যান। এসময় ধোপাদী-ডহরমশিয়াহাটী সংযোগ সড়ক সংলগ্ন ঘেরের পাড়ে জিন্সের প্যান্ট ও কালো টিশার্ট পরা গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক যুবকের মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ঘের থেকে মরদেহ উদ্ধার করে।
ধোপাদী গ্রামের বাসিন্দা যশোর জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা জানান, জিন্সের প্যান্ট ও টিশার্ট পরা নিহত যুবকের গলায় চিকন রশি দিয়ে ফাঁস দেওয়া ছিল। ঘটনা’ স্থালের সামনের সড়কে প্রতিদিন সন্ধ্যার পর থেকে বহিরাগত যুবকদের মোটরসাইকেলযোগে আনাগোনা করতে দেখা যায়।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান জানান, মাছের ঘের থেকে রাশেদ নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন। হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।