বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীর সুলতান প্রফেসার আর নেই

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার শিক্ষানুরাগী ,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের সাবেক ছাত্র, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক এস.এম সুলতান মাহমুদ(সুলতান প্রফেসার) (৬৮) আর নেই। পরিবার সুত্রে জানাগেছে, তিনি ক্যান্সার জনিত রোগে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধায় ঢাকা সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুলতান মাহমুদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক এস.এম সুলতান মাহমুদ উপজেলার ছোটদাপ গ্রামের মৃত গিয়াস উদ্দীন(মশা) এর পুত্র। শুক্রবার (৩ মার্চ) মরহুমের প্রথম জানাযার নামাজ ,জুম্মার নামাজের আগে ঠাকুরগাঁও বিয়াম স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। ওই দিনে বিকাল পাঁচ টায় দ্বিতীয় জানাযার নামাজ মরহুমের গ্রামের বাড়ী আটোয়ারীর ছোটদাপ ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও তিন কন্যা , ভাই-বোন,পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। অধ্যাপক সুলতান মাহমুদের মৃত্যুতে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, পঞ্চগড় সরকারি মহিলা কলেজ, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ, মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।