অভয়নগর উপজেলার পৌরসভার ৮ নং ওয়ার্ডেন রাজঘাট এলাকায় ইকবাল হোসেনের বাড়ীর উপরদিয়ে বিদ্যুতের তার যাওয়ায় মাঝে মাঝে তার লিকেজে বিদ্যুতায়িত হয়ে ধরছে আগুন তাতে বাড়ীর মালিক, বসবাসকারী, স্থানীয় ও পথচারীরা রয়েছে ব্যপক আতঙ্কে। যেকোন সময় ঘটতেপারে বড় ধরনের কোন দূর্ঘটনা। গতকাল বিকালে সড়জমিনে গেলে দেখাযায় পুরাতর কাঠের পুলে মাথায় রয়েছে প্রায় ১৫ টি মিটারের সংযোগ। প্রত্যেকটি সংযোগ রয়েছে কালোটেপ লাগানো তবে টেপ উঠেগিয়ে ঘটছে আগুনের ঘটনা।বাড়ীর মালিক ও পথচারিরা উৎকন্ঠায় থাকলেও উদাসীন বিদ্যুৎত অফিস বলে অভিযোগ এলাকাবাসীর। এ বিষয়ে বাড়ীর সালিক ইকবল হোসেন জানিয়েছেন একাধিক বার তালতলা বিদ্যুত অফিসে আবেদন করলে ও প্রায় ৪মাস আগে বিদ্যুৎতের পুলটি সরানোর জন্য অনুমোদন পেলেও অফিসের গাফিলতিতে সরেনি পুলটি।তিনি আরো জানালেন পুলটি কাঠের হওয়ায় গোড়ার মাটির নিচ অংশ কিছুটা হেলেগিয়ে ঘরের টিনের চালের সাথে ঠ্যাক দিয়ে রয়েছে,যেকোন সময় বড় ধরনের সমস্যা হতে পারে।তবে এলাকা বাসী জানিয়েছেন দ্রুত কাঠের পুলটি না সরালে বিদ্যুৎতায়িত হয়ে এলাকায় আগুন ছড়াতে পারে বলে তারা ধারনা করছে।
বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি
অভয়নগরের ঘরের উপর বিদ্যুৎতের তার,মাঝে মাঝে ধরছে আগুন,আতঙ্কে পরিবার
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩