বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

রামগড়ে কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে বিজিবির পুরস্কার ও সনদ বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

খাগড়াছড়ির রামগড় ৪৩ ব্যাটালিয়ন বিজিবির অর্থায়নে পরিচালিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ৪২তম কম্পিউটার প্রশিক্ষণ বিভাগের  ৩০জন প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার প্রদান ও সনদপত্র বিতরণ এবং ৪৩তম কম্পিউটার প্রশিক্ষণ বিভাগের নতুন ব্যাচের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২রা মার্চ) দুপুরে রামগড় জোন মহিলা কল্যাণ সমিতি (সিপকর্স) এর প্রশিক্ষণ হল রুমে ৪৩বিজিবির অধিনায়ক  লে: কর্ণেল হাফিজুর রহমান প্রধান অতিথি থেকে এ পুরস্কার ও সনদপত্র প্রদান এবং নতুন ব্যাচের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, এ অঞ্চলের জনসাধারণের আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা উন্নয়নে ৪৩ বিজিবি’র পরিচালনায় এ কেন্দ্রটিতে শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।  যা আগামীতেও অব্যাহত থাকবে।

এসময় জোন এডি রাজু আহাম্মেদ সহ বিজিবি পদস্থ কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।