বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগ বরিশালে উপবৃত্তি বাস্তবায়নে বিভাগীয় প্রশিক্ষণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষা সহায়তা ট্রাস্ট। প্রধানমন্ত্রীর যুগোপযোগী পদক্ষেপের কারণে বিগত ১৪ বছরে শিক্ষার হার ৫০ থেকে ৭৫ শতাংশে উন্নীত করা সম্ভব হয়েছে।

শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি পেয়ে লাখ লাখ শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণের পথ খুলেছে। আজ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা বৃত্তি পাচ্ছে। বৃহস্পতিবার সকালে ‘সমন্বিত উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত বিভাগীয় পর্যায়ের ওরিয়েন্টেশন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) আ. ন. ম আল ফিরোজ।

বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পরিচালক (যুগ্ম সচিব) কাজী দেলোয়ার হোসেন, বরিশালের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, শিক্ষা সহায়তা ট্রাস্টের স্কিম পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ আসাদুল হক।

বৃহস্পতিবার দিনব্যাপী এ প্রশিক্ষণে বরিশাল বিভাগের বিভিন্ন পর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা অংশগ্রহণ করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারাদেশে দরিদ্রের কারণে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার মূলধারায় নিয়ে আসার লক্ষ্যে এ বৃত্তি প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে বরিশাল বিভাগে উপবৃত্তির আওতায় মোট ৩ লাখ ৫০ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী বৃত্তি পাচ্ছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।