বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষানুরাগী নারায়ণ চন্দ্র বাড়ৈর আবক্ষ মুর্তিসহ সমাধী মন্দির উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩

নিজের মেধা ও পরিশ্রমের ফসলে প্রতিষ্ঠিত বিদ্যালয় প্রাঙ্গনে বিশিষ্ট শিক্ষানুরাগী স্বর্গীয় নারায়ণ চন্দ্র বাড়ৈর নির্মিত সমাধী মন্দিরের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা ঐতিহ্যবাহী বারপাইক মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষানুরাগীদের এক উজ্জল নক্ষত্র স্বর্গীয় নারায়ণ চন্দ্র বাড়ৈর আবক্ষ মুর্তি সম্বলিত সমাধী মন্দির উদ্বোধন করা হয়েছে। সকলের শ্রদ্ধাভাজন শিক্ষক নারায়ণ চন্দ্র বাড়ৈর সমাধী মন্দির উদ্বোধন করেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং ওই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ভেগাই হালদার পাবলিক একাডেমীর সভাপতি আবু সালেহ্ মো. লিটন।

স্থানীয় শিক্ষনুরাগী প্রয়াত নারায়ণ চন্দ্র বাড়ৈ ১৯৬৭ সালে নিজ গ্রাম বারপাইকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে নিজেই ১৯৭৮ সাল পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। এর পরে তিনি উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমীর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।

সমাধী মন্দির উদ্বোধন উপলক্ষে বিদ্যালয়ের সভাপতি কাজী রিয়াজ এর সভাপেিত্ব আয়োজিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিপদ সরকার, স্বর্গীয় নারায়ন চন্দ্র বাড়ৈর ছেলে জাপান রিসসুমেকান এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুনীম কুমার বাড়ৈ, ঢাকা বিশ্বদ্যিালয়ের অধ্যাপক মৃদুল কুমার বাড়ৈ, বরিশাল বারের সদস্য এ্যডভোকেট অসীম কুমার, মেয়ে অশোকসেন সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিপিকা বাড়ৈসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

স্মরণসভা শেষে অতিথীরা বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক প্রয়াত নারায়ন চন্দ্র বাড়ৈর আবক্ষ মুর্তিসহ সমাধী মন্দির উদ্বোধন করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।