বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলে জাতীয় বীমা দিবস পালন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ মার্চ, ২০২৩
টাঙ্গাইলের বাসাইলে জাতীয় বীমা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
আজ বুধবার (১ মার্চ) সকালে বাসাইল উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়্যারমান কাজী অলিদ ইসলাম, বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাদত হোসেন। এসময় উপস্থিতি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আরিফুন্নাহান রীতা, বাসাইল ডিগ্রী কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)  জাহাঙ্গীর হোসেন মিয়া, সরকারি জাবেদা রুবিয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান (আপেল), থানার  তদন্ত কর্মকর্তা মোঃ আবু হানিফ সরকার, কাউলজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা ও বীমা কর্মী প্রমূখ।
বক্তারা জীবন বীমার পাশাপাশি, ব্যবসা বীমা, যানবাহন বীমা, পশু বীমা চালু করার আহ্বান জানান।
উল্লেখযোগ্য যে, জাতির জনক শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ পাকিস্তানের আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দেন। তার এ যোগদানের দিনটিকে জাতীয় পর্যায়ে স্মরণীয় রাখতে ২০২০ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সুপারিশক্রমে প্রতিবছর ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করে বাংলাদেশ সরকার। ওই বছরের ১ মাস এটি প্রথম দিবস হিসেবে পালিত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।