বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

গোপালপুর উপজেলা পরিষদ স্কুলে “চড়ুইভাতি” অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ মার্চ, ২০২৩

টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা পরিষদ স্কুলের আয়োজনে চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে। চড়ুইভাতি উপলক্ষে বুধবার সারাদিন ব্যাপী, উপজেলা পরিষদ সংলগ্ন বিআরডিবি মাঠে, স্কুলের ছাত্র ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পটেটো কালেকশন, বিস্কুট দৌড়, অংক দৌড় ও অভিভাবকদের জন্য ছবির কপালে টিপ পড়ানোর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. পারভেজ মল্লিককের সভাপতিত্বে, অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা, গান, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়।
প্রেসক্লাব সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার মো. মফিজুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরিফ আব্দুল বাসেত, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার,  উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য, উপজেলা পরিষদ স্কুলের অধ্যক্ষ মো. আ. লতিফ, প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিক কেএম মিঠু প্রমূখ।
উল্লেখ্য, উপজেলা পরিষদ স্কুলটি গোপালপুর পৌর শহরের একমাত্র ইংলিশ ভার্সন স্কুল, ইউএনও মো. পারভেজ মল্লিককের উদ্যেগে ও একান্ত চিন্তা, চেতনায় গোপালপুর উপজেলা পরিষদ সংলগ্ন ২০২৩ সালে স্কুলটি স্থাপন করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।