বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে জাতীয় বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ মার্চ, ২০২৩
আমার জীবন আমার সম্পদ,বীমা করলে থাকবে নিরাপদ এই স্লোগানকে সামনে রেখে টাংগাইলের নাগরপুরে  জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 এ উপলক্ষে বুধবার (০১ মার্চ) সকালে নাগরপুর বাজারের প্রধান প্রধান সড়কে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স  লিমিটেড নাগরপুর সার্ভিসিং সেন্টারের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।র‌্যালী শেষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নাগরপুর সার্ভিসিং সেন্টার এর নিজস্ব অফিসে এজিএম ও শাখা ইনচার্জ মো.আব্দুল আলীমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিজিএম মো.শহীদ মিয়া।
আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালীতে আরও উপস্থিত ছিলেন শাখা ম্যানেজার রাজীব কুমার সাহা, শহিদুল ইসলাম,ইউনিট ম্যানেজার জাহাঙ্গীর হোসেন টিপু, আইরিন আক্তার,সাংবাদিক ডা.এম.এ.মান্নানসহ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নাগরপুর এর কর্মরত বিভিন্ন পর্যায়ের নেত্ববৃন্দ।
উল্লেখ্য,১৯৬০ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দেন। তার যোগদানের দিনটিকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে ২০২০ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সুপারিশক্রমে প্রতি বছর ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করে বাংলাদেশ সরকার এবং ২০২০ সালের ১ মার্চ বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই দিবসটি প্রথম পালিত হয়। এরপর থেকে বাংলাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে নানাভাবে দিবসটি পালন করা হয়। এ দিন বীমাশিল্পের উন্নয়ন, বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে শোভাযাত্রা বের হয়। এছাড়াও বীমা মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।