বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে জাতীয় বীমা দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ মার্চ, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় বীমা দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। “ আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে বুধবার (০১ মার্চ) দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পনী লি:, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ সহ বিভিন্ন বীমা কোম্পানীর অংশ গ্রহণে র‌্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্ত¡র থেকে পৃথক পৃথক ব্যানার সহ একটি র‌্যালি শুরু হয়ে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। প্রতিপাদ্য বিষয় সহ বীমার গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন, সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর এজিএম এবং আটোয়ারী ও টুনির হাট অঞ্চলের ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোং লিঃ এর এজিএম এবং আটোয়ারী উপজেলা শাখার ইনচার্জ আব্দুল্যাহেল বাকী, আটোয়ারী শাখার ব্যাঞ্চ অফিসার মকছেদুর রহমান প্রমুখ। এসময় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক কমান্ডার লুৎফর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানস কুমার রায়, বিআরডিবি কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা-কর্মচারী, বীমা গ্রাহক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।