বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

আলোয়াখোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ২ দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারীতে আলোয়াখোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ছাত্রীদের নিয়ে দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিদ্যালয় চত্ত¡রে দিনব্যাপি বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা ও মঙ্গলবার (২৮ ফেব্রæয়ারি) বিভিন্ন ইভেন্টে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় চত্ত¡রে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। এ সময় সাথে ছিলেন অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যালয় পরিচালনার এ্যাডহক কমিটির সভাপতি মোঃ রবিউজ্জামান (হীরা) ও প্রধান শিক্ষক মোঃ আব্দুর রশিদ। সকল ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণের মাধ্যমে দুই দিনব্যাপি কর্মসুচির সমাপ্তি হয়। সমাপনি দিনে রবিউজ্জামান (হীরা)’র সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শ ও উপদেশমুলক বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। সিনিয়র সহকারী শিক্ষক মোঃ গিয়াস উদ্দীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুর রশিদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলোয়াখোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আফতাবর রহমানের সহ ধর্মীনি মোছাঃ কহিনুর বেগম। আরো উপস্থিত ছিলেন,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও ছাত্রীবৃন্দ সহ ছাত্রীদের অভিভাবক মায়েরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।