বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

লামায় ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় ‘শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
তথ্য অফিস লামা এর উদ্যোগে আজ ২৮ শে ফেব্রুয়ারি ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (২৮ শে ফেব্রুয়ারি) বেলা ১১ টায় তথ্য অফিস লামা’র সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো: মোস্তফা জাবেদ কায়সার ।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন লামা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ,লামা প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়াসহ প্রমূখ।
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের করণীয় বিষয়ে ধারণা পত্র উপস্হাপন করেন যৌথভাবে সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ ও সহকারী প্রোগ্রামার সুব্রত দাশ । ধারনাপত্রে সরকার ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ ‘ এর চারটি মূল ভিত্তি : স্মার্ট সিটিজেন ,স্মার্ট ইকোনমি ,স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশীজনের করণীয় সম্পর্কে আলোচনা করা হয় ।
মতবিনিময় সভায় জনপ্রতিনিধি ,সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় সম্পর্কে গুরত্বপূর্ণ মতামত প্রদান করেন ।
এসময় বক্তারা বলেন ,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করা ,তাঁর সেই স্বপ্নকে বাস্তবায়নে তাঁরই সুযোগ্য কন্যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে । উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকায় ইতিমধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে । আগামী ২০৪১ সালে বাংলাদেশ উন্নত ,সমৃদ্ধ ,স্মার্ট বাংলাদেশে পরিণত হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।