বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

ভূঞাপুরে ইটভাটায় ২২ লাখ টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩

টাঙ্গাইলের ভূঞাপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২২ লাখ ১০ হাজার টাকা অর্থদন্ড করেছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন ইটভাটা ও মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন , জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার আবু বকর সরকার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল ও তুহিন আলম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি । দন্ডপ্রাপ্তরা হলেন, বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বাগবাড়ি বিবিসি ইটভাটা ম্যানেজার নজরুল ইসলামকে ১০ লাখ, কাঠ পোড়ানোর দায়ে ভারই কবির ব্রিক·কে ২ লাখ টাকা ও পার্শবর্তী ঘাটাইল উপজেলার মিশাল ব্রিক·কে ১০ লাখ এবং অর্থদন্ড দেয়া হয়েছে।
এছাড়াও ভূঞাপুর পৌর শহরের রমজান মিষ্টান্ন ভান্ডার ও নিউ টাঙ্গাইল মিষ্টি ঘরের সত্বাধিকারী নিরঞ্জনকে ৫ হাজার
টাকা করে মোট ১০ হাজার টাকা নগদ অর্থদন্ড প্রদান করে।

জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার আবু বকর সরকার জানান, বৈধ কাগজপত্র দেখাতে না পারায়
বাগবাড়ি বিবিসি ইটভাটকে ১০ লাখ টাকা, মিশাল ব্রিক·কে ১০ লাখ টাকা ও কাঠ পোড়ানোর দায়ে ভারই কবির
ব্রি·কে ২ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
তামান্না রহমান জ্যোতি বলেন,ওজনে কম দেওয়া ও মূল্য তালিকা না থাকায় রমজান মিষ্টান্ন ভান্ডার ও নিউ টাঙ্গাইল
মিষ্টি ঘরকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।