বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

লামার সরইতে জমি বিরোধের জেরে হামলায় নারীসহ দু’পক্ষের আহত ৬,বৃদ্ধ মহিলাকে চট্টগ্রাম এ প্রেরণ 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারী সহ ৮ জন আহত হয়েছেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার সরই ইউনিয়নের ফরিদ চেয়ারম্যান পাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন, আমেনা বেগম (৬৫), শিরীন আক্তার (৩০), বোরহান উদ্দিন (৩৫), আমেনা বেগম (২৩), সিরাজ উদ দৌলা (৩৮), হাসিনা বেগম (৫২), খবর পেয়ে স্থানীয়দের সহযেগিতায় ক্যয়াজুপাড়া পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত ৬জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকী ১জনকে বৃদ্ধ  চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, একখন্ড জমি নিয়ে স্কুল শিক্ষক সিরাজ উদ দৌলা ও আব্দুল জব্বারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধের পাশাপাশি ২০১৫ সাল থেকে মামলা চলে আসছে। পরবর্তীতে শনিবার এ বিরোধ সংঘর্ষ পর্যন্ত গড়ায়।
স্কুল শিক্ষক সিরাজ উদ দৌলা জানান, প্রতিপক্ষ আব্দুল জব্বারের নেতৃত্বে শনিবার সকালে ৩০-৩৫ জন ভাড়াটিয়া লোক দিয়ে জমি দখল করতে গেলে আমরা বাধা দিই। এতে আমাদের ৬ জনকে দা দিয়ে কুপিয়ে ও লাঠি-সোটা দিয়ে মেরে গুরুতর আহত করে তারা। পরে সরই ফাঁড়ির পুলিশ খবর পেয়ে আমাদের উদ্ধার করেন। গত ৫ দিন আগে বিষয়টি নিয়ে সরই পুলিশ ফাঁড়িতে আমরা অভিযোগ করেছিলাম।
আহতদের মধ্যে আমেনা বেগম (৬৫) কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক।
স্থানীয় সরই ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিছ কোং বলেন, আমাদের পরিষদে এ বিচার আসলে বাদী একটি মামলার কাগজ দেখায়, সেক্ষেত্রে আমি উভয়কে শান্ত থাকতে পরামর্শ দিই। কিন্তু ঘটনাটি কারও কাম্য ছিল না।
এ বিষয়ে সরই ক্যয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তারা পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে আহতদের হাসপাতালে পাঠায়। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।