বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৭০জন জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রতিটি জেলে পরিবারের মাঝে ৪০ কেজি হার চাল বিতরণ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় ইউপি সচিব সৌরভ ভট্টাচার্জ, উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী নুরে আলম, ইউপি সদস্য মিজানুর রহমান, জসিম উদ্দীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি
গৌরনদীতে জেলেদের মাঝে চাল বিতরণ
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩