বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে মহিলা আ’লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
“নারী পুরুষ ঐক্য করি স্মার্ট বাংলাদেশ চলো গড়ি” প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে বাংলাদেশ মহিলা আ’লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উৎযাপন করা হয়েছে ।
২৭ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৪ টায় একটি বর্ণাঢ্য র‌্যালী সিএনবি ডাকবাংলা থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিএনবি ডাক বাংলায় শেষ হয়। র‌্যালী শেষে ডাক বাংলা চত্ত্বরে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
এর পূর্বে সকালে উপজেলা মহিলা আ’লীগের উদ্যোগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পর ১ মিনিট নিরবতা পালনের মধ্যদিয়ে কর্মসূচির সূচনা করা হয়। এরপর দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতার ছবিতে পুষ্প্যমাল্য অর্পণ করা হয়েছে।
কর্মসূচিগুলোতে মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাইমা বেগমের সভাপতিত্বে উপজেলা মহিলা আ’লীগের সাধারন সম্পাদক ইস্ফাত জেরিন মিনা’র পরিচালনায় এসময় অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক ফাজলে রাব্বি জেলা আওয়ামী লীগের প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক সোলায়মান আলী লিটন প্রমুখ।
এ ছাড়াও সেখানে  উপজেলা ও ইউনিয়ন মহিলা আ’লীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।