বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে এনজিও টিএমএসএস নতুন শাখা  ও ঋণ কার্যক্রমের উদ্ধোধন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
প্রবাসীদের অর্থ সহজে মানুষের কাছে পৌছে দেওয়ার লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস শাখার শুভ উদ্বোধন ও প্রথম ঋণ বিতরন করা হয়েছে।
২৭শে ফেব্রয়ারি  সোমবার সকালে শহরের নন্দনপুর বাজার রোডের এ শাখার উদ্বোধন করা হয়।
এসময় আনুষ্ঠানিক প্রথম ঋণ কার্যক্রমের উদ্ধোধন শুরু করেন।
ময়মনসিংহ টিএমএসএস শাখার  পরিচালক মোঃ আহসান হাবীব মোহন সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ মল্লিক। অন্যান্য দের মধো উপস্থিত ছিলেন, সিনিয়র জোনাল ম্যানেজার জিন্নাতুল ইসলাম, জামালপুর শাখার জোনাল  ম্যানেজার মো. আঃ বাসেদ, সরিষা বাড়ী শাখা ম্যানেজার মো. এরশাদ আলী, ইসলামপুর শাখা ম্যানেজার মো. ওবায়দুল হক, গোপালপুর শাখা ম্যানেজার  রবিউল আলম।
এসময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, মানুষের সেবায় টিএমএসএস আজ সারা দেশে এক হাজার শাখা নিয়ে কার্যক্রম করে যাচ্ছে। মানুষ যাতে সহজে তাদের প্রবাসী অর্থ পেতে পারে তার জন্য চার হাজারের বেশি কর্মী কাজ করে যাচ্ছে। উদ্বোধন শেষে উপকার ভোগীদের মাঝে পর্যায় ক্রমে মোট তিন জনকে নগন  এক লক্ষ নব্বই হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।
গোপালপুরে এনজিও টিএমএসএস নতুন শাখা  ও ঋণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।