বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে সুদামপাড়া লুৎফিয়া দাখিল মাদ্রাসা বার্ষিক ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
পবিত্র কুরআন পাঠের মাধ্যমে টাঙ্গাইলের নাগরপুরে সুদামপাড়া লুৎফিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সেমবার(২৭ ফেব্রুয়ারী) সকালে মাদ্রাসা মাঠে অত্র মাদ্রাসার  ম্যানেজিং কমিটির সভাপতি বাবর আল মামুনের সভাপতিত্বে  ও সুপারিন্টেনটেন্ট মাওলানা মো.রফিকুল ইসলামের সার্বিক ব্যবস্হাপনায় এ  বার্ষিক ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান।
সহকারি শিক্ষক মো.রফিকুল ইসলামের  পরিচালনায় এ ক্রীড়ানুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.শাহীনুর ইসলাম।
ক্রীড়া শিক্ষক এর  সার্বিক পরিচালনায় ও বিদ্যালয়ের সকল শিক্ষকদের সহযোগিতায় ক্রীড়া প্রতিযোগিতায়  বিভিন্ন খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়।এ সময় প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথি্বৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
 উল্লেখ্য,ক্রীড়ানুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ, ডিসপ্লেসহ সকল খেলা উপভোগ করেন প্রধান অতিথি,আমন্ত্রিত অতিথিবৃন্দ,স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শকবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।