বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে যুগাবতার শ্রী রামকৃষ্ণ দেবের জন্মোৎসব উদযাপিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
যশোরের অভয়নগরে যুগাবতার ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের ১৮৮তম শুভ জন্মোৎসব উদযাপিত হয়েছে। রামকৃষ্ণ সেবা সংঘ নওয়াপাড়া’র আয়োজনে গতকাল সোমবার নওয়াপাড়া কালিবাড়ী প্রাঙ্গণে এ জন্মোৎসব উদযাপিত হয়। সকাল ৯ টায় ঠাকুর, মা, স্বামীজীর বিশেষ পূজা শেষে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করে। পরে সকাল ১১ টায় ‘বিশ্ব শান্তিতে শ্রী রামকৃষ্ণ দেবের অবদান’ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন, যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের সহ-সম্পাদক শ্রীমৎ স্বামী আত্মবিভানন্দজী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন, নড়াইল মনোরঞ্জন কাপুড়িয়া কলেজের অধ্যক্ষ শ্রীমতি তাপসী কাপুড়িয়া। স্বাগত বক্তব্য রাখেন, নওয়াপাড়া রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি শ্রী শেখর কুমার সাহা। ধন্যবাদ জ্ঞাপন করেন, নওয়াপাড়া কালিবাড়ীর সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া রামকৃষ্ণ সেবাশ্রমের উপদেষ্টা শ্রী শংকর সিংহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, নওয়াপাড়া মডেল কলেজের প্রভাষক শ্রী দেবাশীষ রাহা। আলোচনা সভার পর দুপুরে ভারতের কোলকাতা থেকে আগত শ্রী ভার্গব লাহিরী ভক্তিগীতি পরিবেশন করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।