বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে প্রযুক্তিগত ও ব্যবস্থাপনা সংক্রান্ত উন্নততর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
নওগাঁর সাপাহারে দাবী মৌলিক উন্নয়ন সংস্থা কর্তৃক বাস্তবায়িত আরএমটিপি (হটিকালচার) প্রকল্পের আওতায় উচ্চ মূল্যের ফল-ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ- প্রকল্পের আওতায় লিড খামারী,  ইনপুট বিক্রেতা, নার্সারী মালিকদের মাঝে হর্টিকালচার বিষয়ে প্রযুক্তিগত ও ব্যবস্থাপনা সংক্রান্ত উন্নততর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রশিক্ষণের উদ্বোধন উপলক্ষে সোমবার সকাল ১০ টায় উপজেলা বিআরডিবি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাপলা খাতুনের সভাপতিত্বে প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা  আলমগীর হোসেন, সহঃ উপজেলা শিক্ষা অফিসার অসীম কুমার সাহা, প্রকল্পের ভিসিএফ কৃষিবিদ মোঃ আলী রেজা আল মাসুম, ইস্পাহানি এগ্রো লিমিটেড এর পক্ষে কৃষিবিদ মোঃ নিয়াজ মোরশেদ, কাজী জৈব সারের  কৃষিবিদ মোঃ রবিউল আউয়াল, এসিআই মোটরস এর পক্ষে মোঃ মেহেদী হাসান, সজীব ট্রেডার্স’র স্বত্বাধিকারী শ্যামল সাহা সহ বিভিন্ন নার্সারী মালিক, লিড খামারী ও ইনপুট বিক্রেতা প্রমুখ।
প্রশিক্ষণে কৃষকদের মাঝে দিকনির্দেশনা মূলক প্রশিক্ষণ দেয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।