বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

বরিশালে স্বামী হত্যায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩

স্বামীকে বিষ খাইয়ে হত্যা মামলায় স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেছেন আদালতের বিচারক। একইসাথে দন্ডপ্রাপ্তদের পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাস করে সশ্রম কারাদন্ডের রায় ঘোষনা করা হয়।

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কেএম রাশেদুজ্জামান রাজা রবিবার শেষ কার্যদিবসে এ রায় ঘোষণা করেন। তথ্যের সত্যতা নিশ্চিত করে সোমবার সকালে আদালতের পিপি মামুন চৌধুরী বলেন, দন্ডপ্রাপ্তরা হলেন- বরিশালের উজিরপুর উপজেলার কুড়ালিয়া গ্রামের নিহত সুশান্ত বৈরাগীর স্ত্রী সেবিকা মন্ডল (২২) ও তার পরকীয়া প্রেমিক ঝালকাঠির জগদীশপুর এলাকার মিঠুন হালদার (২৮)। রায় ঘোষণার সময় সেবিকা মন্ডল আদালতে হাজির ছিলেন। তবে মিঠুন হালদার পলাতক রয়েছেন।

মামলার নথির বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম বলেন, ২০১৭ সালের ৭ নভেম্বর রাতে সুশান্তকে বিষ মেশানো ভাত ও শাপলা ভাজা খেতে দেন তার স্ত্রী সেবিকা মন্ডল। এর কিছুক্ষণের মধ্যে সুশান্ত গুরুত্বর অসুস্থ্য হয়ে পরলে স্বজনরা প্রথমে তাকে উপজেলা হাসপাতালে পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ নভেম্বর সুশান্ত বৈরাগীর মৃত্যু হয়। এরপরেরদিন নিহতের ভাই সুনীল বৈরাগী উজিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সিআইডির পরিদর্শক আলী আকবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১৭ জনের সাক্ষ্য শেষে আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।