বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় বর্নাঢ্য আয়োজনে মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩

বর্নাঢ্য আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেন, সকল শহীদদের স্মরণে নীরবতা পালন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভানেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায় এর সভাপতিত্বে প্রতিষ্ঠা বর্ষিকীতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

আওয়ামী লীগ নেতা সবুজ আকনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক পিয়ারা ফারুক বক্তিয়ার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজ বেগম, সহ-সভাপতি আভা মূখার্জি, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাহমিদা ইলিয়াস সহ প্রমুখ নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।