বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩

“ স্মার্ট লাইভস্টক,স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ২৬ ফেব্রæয়ারি) প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় আটোয়ারী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্ত¡রে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভেটেরিনারি সার্জন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোঃ সোহাগ রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা কৃষি অফিসার মোছাঃ নূরজাহান খাতুন ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণি স্বাস্থ্য) মোঃ জামাল উদ্দীন। এসময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা মৎস্য কর্মকর্তা,উপজেলা পাট কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজার, বিভিন্ন খামারীবৃন্দ সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে মোট ৩৪ টি স্টলে উন্নত প্রজাতির গাভী, ষাঁড়, নানা প্রজাতির পাখি, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী, কবুতর, ঘোড়া সহ বিভিন্ন ঔষধ কোম্পানী তাদের পণ্য প্রদর্শন করেন। প্রদর্শনীর প্রতিটি স্টল প্রধান অতিথি ও সভাপতি সহ অন্যান্য অতিথিবৃন্দ পরিদর্শন করেন। প্রদর্শনীতে অংশ নেওয়া খামারিদের মধ্যে সার্টিফিকেট, পুরস্কার ও অনুদানের চেক বিতরণ করা হয়। প্রদর্শনীতে প্রথম পুরস্কার অর্জন করেন গাভী পালনকারী রাধানগর ইউনিয়নের বড়দাপ গ্রামের শাহাদত হোসেন সাজ্জাদ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।