বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

শিক্ষার্থীদের সু-শিক্ষা অর্জনের মাধ্যমে মাথা উঁচু করে দাঁড়াতে হবে আনোয়ার হোসেন হেলাল এমপি

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি আলহাজ আনোয়ার হোসেন হেলাল বলেছেন, শিক্ষার্থীদের সু-শিক্ষা অর্জনের মাধ্যমে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। সোনার মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। আগামীতে সুশিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীদের হাত ধরে স্মাট বাংলাদেশ গড়ে উঠবে। আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যত। তাই দেশের সার্বিক উন্নয়নে আমাদেরকে শিক্ষার প্রতি মনোনিবেশ করতে হবে। তিনি গতকাল রোববার আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারী কলেজের নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম, আত্রাই থানার ওসি মো. তারেকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাধারণ সম্পাদক আক্কাছ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আফছার আলী, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, উপজেলা ছাত্র লীগের সভাপতি মাহদী মসনদ স্বরূপ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোহাগ, কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বি প্রমুখ। বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।