বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

খালপাড়ে দাঁড়িয়ে নৌকা বাইচ দেখে অভিভুত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩

শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভার ভাষণ প্রদান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন গাড়িতে উঠেছেন তখন ঘড়ির কাটায় দুপুর ২টা।

গাড়িটি তখন ভাঙ্গারহাট খালপাড় দিয়ে আস্তে আস্তে সামনের দিকে চলছিল। তখনও জনসভায় আগত হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাত নেড়ে স্বাগত জানাচ্ছিল। হটাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি যায় খালের দিকে। প্রায় ১শ হাত লম্বা দুটি বাঁচারি নৌকায় দুই শতাধিক নারী বাইছ খালের মধ্যে নৌকা বাইচ দিচ্ছিল।

এমন নয়নাভিরাম দৃশ্য দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে খালপাড়ে দাঁড়িয়ে নৌকা বাইচ উপভোগ করে অভিভুত হন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বাচারি নৌকার নারী বাইছারা বৈঠা চালানোর মধ্য দিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা’ শ্লোগান দিতে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হাত নেড়ে তাদেরকে ধন্যবাদ দিয়ে জবাব প্রদান করেন।

কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন এই বাচারি নৌকা দু’টির আয়োজন করেছিলেন।

সমর চাঁদ মৃধা খোকন বলেন, একটা সময় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নৌ পথে কোটালীপাড়ায় আসতেন। তখন আমরা এ ধরনের বাচারি নৌকা নিয়ে হাজার হাজার মানুষ প্রতিযোগিতার মধ্যদিয়ে তাঁকে স্বাগত জানাতাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন এই প্রতিযোগিতা দেখে খুঁশি হতেন। তাই আমি আজ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে দুটি বাচারি নৌকার আয়োজন করেছিলাম।

তিনি আরো বলেন, নৌকা হচ্ছে আমাদের দলীয় প্রতীক। নৌকা বাঙালি জাতির শান্তির প্রতীক। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোটালীপাড়ায় এসে নৌকা দেখলে খুব খুশি হন। তাই আজকে তিঁনি গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে খালপাড় দাঁড়িয়ে নৌকা বাইচ দেখলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।