বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
টাঙ্গাইলের গোপালপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে, প্রাণিসম্পদ অধিদপ্তর কতৃক উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ উপলক্ষে, প্রধান অতিথি ছিলেন মৎস্য ও  প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছোট মনির,এমপি ।
শনিবার(২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গোপালপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধন করা হয় ।
 প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরীফ আব্দুল বাসেত সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, আলমনগর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোমেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার এডভোকেট সামসুল আলম প্রমূখ ।
আলোচনা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দিনব্যাপী প্রদর্শনীতে খামারিরা উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, কবুতর, পাখিসহ বিভিন্ন প্রাণীর প্রদর্শন করেন, এ ছাড়াও বিভিন্ন স্টলে ঘাস চাষ প্রযুক্তি হস্তান্তর, আলট্রাসনোগ্রাম মেশিন, ঘাস কাটার মেশিন, ফিডের দোকান, ডিম ঘর, দুগ্ধজাত পণ্যের প্রদর্শন করা হয় । সমাপনী অনুষ্ঠানে সেরা চার খামারীকে পুরস্কৃত করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।