বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

লামা রিপোর্টার্স ক্লাবের নির্বাচন সম্পন্ন;  নতুন সভাপতি তৈয়ব,সম্পাদক বেলাল

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
বান্দরবান জেলার লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি মো. তৈয়ব আলীকে সভাপতি ও দৈনিক সাঙ্গু পত্রিকার প্রতিনিধি মো. বেলাল আহমদকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির অন্য পদেরা হলেন- সহ-সভাপতি দৈনিক ডেসটিনি পত্রিকার প্রতিনিধি মো. আবুল কাশেম, দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি আবুল কালাম আজাদ ও দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ শামশুদ্দৌহা যুগ্ন-সাধারণ সম্পাদক , দৈনিক যুগ যুগান্তর পত্রিকার প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক দৈনিক ইনফো বাংলা পত্রিকার প্রতিনিধি কামরুল হক মহসিন, সদস্য দৈনিক যুগান্তর পত্রিকার বান্দরবান (দক্ষিণ) প্রতিনিধি মো. ইলিয়াছ আরমান ও দৈনিক আজকের কক্সবাজার পত্রিকার প্রতিনিধি আবদুল হামিদ সজিব। শুক্রবার দুপুরে লামা প্রেসক্লাবের তৃতীয়তলাস্থ মিলনায়তনে এ কমিটি গঠন করা হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান ও আবুল কাশেম সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।
বিকেলে কমিটির আনুষ্ঠানিক ঘোষনা দেন- ক্লাবের উপদেষ্ঠা ও পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম।
কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে প্রধান নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান বলেন, গঠিত কমিটির নেতৃবৃন্দরা আগামী তিন বছর ক্লাবের দায়িত্ব পালন করবেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।