বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে পালিয়ে নিজের বাল্য বিয়ে ঠেকালো স্কুলছাত্রী

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩

ঝালকাঠির নলছিটিতে বাড়ি থেকে পালিয়ে পুলিশে খবর দিয়ে নিজের বাল্য বিয়ে ঠেকালো ইতু মনি নামে এক স্কুলছাত্রী। গতরাতে ওই ছাত্রীর বাবা মা মারধর করে তাকে বাড়িতে আটকে রাখে। শুক্রবার বিকেলে প্রবাসী এক ছেলের সঙ্গে বিয়ের কথা ছিল তাঁর। ওই ছাত্রী সকাল ৬টার দিকে কৌশলে বাড়ি থেকে পালিয়ে এক বান্ধবির বাসায় যায়। পরে বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের সহযোগিতায় নলছিটি উপজেলা প্রশাসন ওই ছাত্রীকে উদ্ধার করে। ইতু মনি (১৪) উপজেলা খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে। ওই ছাত্রীর ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে বাবা নুরুল ইসলাম হাওলাদার ও মা দুলু বেগম কাছ থেকে মুচলেকা রেখে তাদের জিম্মায় দিয়ে দেয় উপজেলা প্রশাসন। স্কুলছাত্রী ইতু মনির অভিযোগ, বাড়ির পাশের বেল্লাল ঢালী নামের এক সৌদি প্রবাসী যুবকের সাথে শুক্রবার জোর পূর্বক বিয়ে ঠিক করে মা-বাবা। এতে রাজি না হওয়ায় তাকে মারধর করে বিয়েতে রাজি করার চেষ্টা করা হয়। পরে কৌশলে পালিয়ে সে এক বান্ধবির বাসায় আশ্রয় নেয়। সেখানে বসে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, পুলিশ ও উপজেলা প্রশাসনের কাছে খবর পাঠায় ওই ছাত্রী। নলছিটি থানার এসআই মফিজুর রহমান বলেন,‘ ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে তার মা ও বাবার জিম্মায় দেওয়া হয়। আঠারো বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দিতে নিষেধ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।