বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে আগুন লেগে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
ময়মনসিংহের নান্দাইলে মধ্যে রাতে আগুন লেগে চার ব্যবসায়ীর প্রায় ২৫ লাখ ক্ষয়ক্ষতি ঘটনা ঘটেছে। উপজেলার  মোয়াজ্জেমপুর ইউনিয়নের  কানুরামপুর দওপুর পুর্ব বাজারে গত রাত সারে বারোটার দিকে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ঔষধ ব্যবসায়ী জহিরুল ইসলাম  জানান,আমি রাত এগারোটায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। হঠাৎ বাজার থেকে একাধিক ব্যাক্তি ফোন করে আগুন লাগার খবর দেয়। দ্রুত বাজারে এসে দেখতে পাই আমার ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। পরে জানতে পারলাম আমার পাশের পেঁয়াজ রসূন ব্যবসায়ী শাহাবুদ্দিনের  দোকান থেকে আগুনের সূত্রপাত। প্রথমে  কর্তব্যরত  পাহারাদার আগুন লাগার বিষয়টি টের পায়, তাদের ডাক চিৎকারে বাজারে অবস্থান করা কিছু মানুষজন এগিয়ে আসে। খবর দেয় নান্দাইল ফায়ার সার্ভিস স্টেশনে।
আগুনে চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তার   মোঃ শাহাবুদ্দিনের পেঁয়াজ রসূনের দোকান,  মোঃ জহিরুল কবির শ্যামলর ঔষধের দোকান,   আব্দুর রব রিপনের  ধানের দোকান,  মোঃ ওয়াহিদ মিয়ার মুদির দোকান । ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান এই আগুনে  প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে  আমাদের।
ভারপ্রাপ্ত নান্দাইল  ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সাইদুল ইসলাম জানান, পানি সল্পতায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয়েছে। খুব সম্ভবত বিদ্যুৎতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।