“শিক্ষক-অভিভাবকের সম্মিলিত শক্তি, শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি” এ প্রতিপাদ্যকে সমুন্নত রেখে লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ক্রংতং পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি,২০২৩ ইং,) বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণিত স্কুলের আয়োজনে এসময় সমাবেশে উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বি ও জমি দাতা চাছি মং মার্মা,গজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি উক্যছিং মার্মা,লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদা, বিদ্যালয় পরিচালনা পর্ষদ (এসএমসি),র সভাপতি ক্যসি অং মার্মা,সাবেক সভাপতি সোলতান আহমদ,প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রাজীব চক্রবর্তী,সহকারি শিক্ষক রেজাউল করিম,ক্যছিংনু মার্মা, অভিভাবক দেলোয়ার হোসেন,মংপ্রু মার্মা প্রমূখ।
বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি
ক্রংতং পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩