বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ভূয়া কোম্পানিতে চাকরির প্রলোভনে ১২৩জনের জামানত গ্রহণ করে উধাও এক প্রতারক

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
যশোরের অভয়নগরে অর্কিড মার্কেটিং কোম্পানী নামের একটি ভুয়া প্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে ১২৩জনের  কাজ থেকে ১,৫৭০/= টাকা হারে জামানত গ্রহণ করে তাদেরকে নিয়োগ দিয়ে দুই মাস কাজ করিয়ে তাদের বেতনভাতা না দিয়ে কোম্পনিটি লাপাত্তা হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী শতাধিক নারী ও পুরুষ চাকুরিরত যুবক-যুবতীরা নওয়াপাড়ার ক্লিনিকপাড়ার মহলদার ভবনে অবস্থিত অর্কিড মার্কেটিং অফিসের সামনে দাঁড়িয়ে আহাজারি করে জানান, এই ভুয়া কোম্পানির চেয়ারম্যান পরিচয়দানকারী মো. মাহবুবুর রহমান নামের ব্যক্তিটি আমাদের ১২৩জনের কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার পর আমাদের সাথে প্রতারণা করেছে। তাছাড়া দুই মাস কাজ করিয়ে আমাদের বেতনভাতা না দিয়ে অফিস বন্ধ করে পালিয়েছে। কোম্পানিতে চাকুরি করা খুলনার জেনারেল ম্যানেজার মো. মেহেদী হাসান মোবাইল ফোনে জানান, বিষয়টি নিয়ে আমি থানায় মামলা করতে এসেছি।  সরেজমিনে অফিসটিতে গিয়ে দেখা যায়, অফিসটি তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। অর্কিড মার্কেটিং কোম্পানির চেয়ারম্যানের ব্যবহৃত মোবাইল ফোন ০১৯৩৫-৮২৫০৮১ ও ০১৭৮০-৩৫০২২৩ নম্বরটি বন্ধ পাওয়া যায়। অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।