বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

বরিশালে মোহামেডান ক্লাবের মাঠ রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩

রাজপথে আন্দোলন ও আইনি লড়াইয়ের মাধ্যেমে বরিশালর ঐতিহ্যবাহী মোহামেডান স্পোটিং ক্লাব ও মাঠ রক্ষার দাবিতে উন্মুক্ত প্রতিবাদী সংবাদ সম্মেলন করেছেন মোহামেডান স্পোটিং ক্লাব ও মাঠ রক্ষা কমিটির নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মোহামেডান ক্লাবের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়
ক্লাব ও মাঠ রক্ষা কমিটির আহবায়ক অ্যাডভোকেট আমিন উদ্দিন মোহনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কমিটির সদস্য সচিব নজরুল ইসলাম খান লিখিত বক্তব্যে বলেন, ব্রিটিশ শাষনামলে বরিশালে মোহামেডান স্পোটিং ক্লাবটি প্রতিষ্ঠিত করা হয়। ১৯৩৭ সালে বরিশালের জমিদার সৈয়দ মোয়াজ্জেম হোসেন চৌধুরীর ছেলে সৈয়দ ফজলে রাব্বী নগরীর বরিশাল মৌজায় ৩৩০ শতক জমি দান করেন। ওই জমিতে ১৯৪২ সাল থেকে মোহামেডান স্পোটিং ক্লাবের খেলাধুলা থেকে শুরু করে সকল কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। পরবর্তীতে দলীল সূত্রে এবং বাংলাদেশ স্বাধীনতার পরবর্তীতে মোহামেডান স্পোটিং ক্লাবের সেক্রেটারির অনুকূলে বিএস পর্চা অনুসারে নিজস্ব অধিকারভূক্ত হয়।
তিনি আরও বলেন, চলতি বছরের গত ১১ জানুয়ারি দিবাগত গভীর রাতে বরিশালের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোটিং ক্লাবটি কতিপয় ব্যক্তি গুড়িয়ে দিয়েছে। একইসময় ক্লাবের সকল দলিলপত্র, আসবাবপত্র লুট করে নেয়া হয়েছে। এর প্রতিবাদে ইতোমধ্যে মোহামেডান স্পোটিং ক্লাব ও মাঠ রক্ষার দাবিতে নগরীর রাজনীতিবীদ, শিক্ষক, আইনজীবী, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক, ছাত্র এবং যুবকদের সমন্বয়ে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠণ করা হয়েছে। কমিটির আয়োজনে প্রথমবারের মতো ক্লাব ও মাঠ রক্ষার জন্য রাস্তার পাশে উন্মুক্ত সংবাদ সম্মেলন করা হয়েছে। আগামী ১ মার্চ মোহামেডান স্পোটিং ক্লাব প্রাঙ্গনে সকলের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
উন্মুক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুাক্তযোদ্ধা আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ, বাসদের জেলা কমিটির সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, সাবেক ফুটবলার গাজী সাইফুর রহমান দুলাল, কাজী এনায়েত হোসেন শিপলু প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।