বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জ পৌর শহরে উচ্ছেদ অভিযান

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩

সিলেটের গোলাপগঞ্জের পৌর শহরে যানজট নিরসনের লক্ষে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী’২৩) উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ অভিযান উপজেলা প্রশাসন ও গোলাপগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে পরিচালিত হয়।

পৌর মেয়র আমিনুর ইসলাম রাবেল, পৌর কাউন্সিলর, পৌর কর্মকর্তারা ছাড়াও রাজনৈতিক, সাংবাদিক, ব্যবসায়ী ও শ্রমিক নেতারা অংশ নেন।

বিশেষ করে গোলাপগঞ্জ পৌরশহরের ফুটপাতের উপর থেকে ব্যবসা প্রতিষ্ঠানের অংশ, ভ্রাম্যমান ব্যবসায়ীসহ যারা ফুটপাত দখল করে ব্যবসা করে যানজট সৃষ্টি করছেন তাদের উচ্ছেদ করা হয়েছে।

পৌর মেয়র বলেন, এ শহর সবার। তাই ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সবার উচিত পৌরশহরকে পরিচ্ছন্ন রাখা। ময়লা, নোংরা আবর্জনা থেকে রোগ বালাই ছড়ায়, সেজন্য সকলেই উদ্যোগী হয়ে যানজট মুক্ত পরিচ্ছন্ন ও সুন্দর একটি পৌরশহর গড়তে হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।