বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে তিনটি বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুরে পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়, সলিমাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়সহ সলিমাবাদ মীর ওবায়েদ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে পৃথক পৃথক বিদ্যালয়ের মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে আয়োজন করা হয়। পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। আরো উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার ওয়াহিদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান মো. হুমায়ুন কবীর, পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন, পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. শামীম হুদা। এছাড়া সলিমাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, সলিমাবাদ মীর ওবায়েদ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেনএমপি আহসানুল ইসলাম টিটু।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় স্কুলের ছাত্র ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিদ্যালয়ের শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।