বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে গেইটম‍্যানের গাফিলতিতে ট্রাক-ট্রেন সংঘর্ষ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
যশোরের অভয়নগরে গেইটম‍্যানের গাফিলতিতে ভাঙ্গাগেট রেলক্রসিং এ ট্রাক-রেলগাড়ি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকটির সামনের অংশটি দুমড়ে মুচড়ে গেলেও ড্রাইভার হেলপার লাফিয়ে নেমে যেতে সক্ষম হয়।
সরেজমিনে জানা যায়, ২৩ ফেব্রুয়ারি সকাল ১১.৪০ টায় যশোর থেকে খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস উপজেলার ভাঙ্গাগেট রেলক্রসিং অতিক্রম করার প্রাক্কালে দীর্ঘ সময় ধরে হর্ণ দিলেও গেইটম‍্যান পিতিষ দাস(২৮) গেইট বার না ফেলে  মোবাইল নিয়ে ব‍্যস্ত থাকায় স‍্যানিটারী মালবাহী ঢাকা মেট্রো ট ১৪-৮১৯৩ ট্রাকটি রেল শ্লিপারের উপর সামান‍্য উঠে পড়ে। এতে রেলগাড়ির সাথে সংঘর্ষে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় ট্রাক চালক সুমন(২৮), হেলপার(২৫) লাফিয়ে নেমে প্রাণে রক্ষা পায়।
এ বিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল হামিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে জানতে পারি গেটম‍্যানের গাফিলতিতে দূর্ঘটনা ঘটেছে। আমরা দূর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে ফেলার চেষ্টা করছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।