বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

স্মার্ট বাংলাদেশ গড়ায় নেতৃত্ব দিবে স্কাউট সদস্যরা

প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩

গতকাল বাংলাদেশ স্কাউটস যশোর জেলা আয়োজিত পুষ্পক্যাম্প ভিত্তিক উপদল নেতা প্রশিক্ষণের মহা তাঁবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডঃ মোঃ আহসান হাবীব, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড যশোর বলেন “স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে অগ্রনী ভূমিকা পালন করবে স্কাউট সদস্যরা”।

১৬ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি হয়ে গেল দুইটি পুষ্পক্যাম্প ভিত্তিক উপদল নেতা প্রশিক্ষণ। যশোর জেলার ৮ টি উপজেলার ৮৫ জন স্কাউট সদস্য এবং ২০ জন প্রশিক্ষক নিয়ে ফুলের রাজধানী ঝিকরগাছা উপজেলার গদখালীর টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে ৫দিন ব্যাপী উপদল নেতা প্রশিক্ষণ সম্পূর্ণ হয়েছে। উক্ত প্রশিক্ষণে স্কাউট সদস্যদের ফুলের চাষ, পরিচর্যা এবং বিপনন সম্পর্কে প্রশিক্ষণ দিয়েছেন বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহীম এবং অভিজ্ঞ প্রশিক্ষক মন্ডলী।
স্কাউট প্রোগ্রামের অংশ হিসাবে দড়ির কাজ, ল্যাশিং, হাইকিং এর মাধ্যমে স্কাউট সদস্যদের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে প্রশিক্ষণ দেওয়া হয়।

মহা তাঁবু জলসায় আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুল খায়ের, আঞ্চলিক সম্পাদক, বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সমীর রঞ্জন রাহুত, আঞ্চলিক উপ-কমিশনার শীতল মিত্র সহ প্রমুখ। সভাপতিত্ব করেন আব্দুর রহমান খান, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস যশোর জেলা। সোমবার স্কাউট পতাকা অবনমনের মধ্য দিয়ে কোর্সের সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।