বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

বান্দরবানে মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে ৬টি বইয়ের মোড়ক উম্মোচন

প্রকাশিত হয়েছে- বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
বান্দরবানে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে নতুন ৬টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বান্দরবান সরকারি গণ-গ্রন্থাগার কনফারেন্স রুমে নীলপদ্ম সাহিত্য পরিবারের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নতুন বইয়ের মোড়ক উন্মোচন করেন নীলপদ্ম সাহিত্য পরিবারের প্রধান উপদেষ্টা ও জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রো ।
এসময় বই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে নীলপদ্ম সাহিত্য পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি দুলাল শর্মা এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নীলপদ্ম সাহিত্য পরিবারের উপদেষ্টা মফিজুল ইসলাম মামুন, কবি অনাদী বড়ুয়া, মা শৈ থুই চাক, সহ-সভাপতি কবি প্রভা রাণী ধর, বান্দরবান মানবাধিকার কর্মী কবি নীলিমা আক্তার নীলা, কবি প্রকাশ বড়ুয়া, নীলপদ্ম সাহিত্য পরিবারের সাধারণ সম্পাদক কবি রিশু চৌধুরীস প্রমুখ।
এই নতুন ৬টি বই মোড়ক উন্মোচনে ছিলো নীলপদ্ম সাহিত্য পরিবারের ৫ম কাব্যসংকলন “চেতনায় একুশ”, কবি প্রভা রাণী ধরের “রক্তাক্ত ডাকঘর”, নিউইয়র্ক প্রবাসী কবি রাজু বিশ্বাস রমার “এক মুঠো বৃষ্টি” কবি ব্রাদার আলবার্ট রত্ন “জাগো জাগরণী” ও “আমরা আলোর সন্তান”, এবং সৈয়দ আল মাশরুর জিসানের “নিবিরের নোটবুক”।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।