বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করলো পর্তুগালে কমিউনিটি অফ ব্রাহ্মণবাড়িয়ার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
পর্তুগালের লিসবনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে কমিউনিটি অফ ব্রাহ্মণবাড়িয়া । স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টায় দূতাবাস নির্মিত স্থায়ী শহীদ মিনারে দূতাবাসের কর্মকর্তা ও কমিউনিটির নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন পর্তুগাল নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান।
এরপরে পর্যায়ক্রমে পর্তুগালের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
বাংলাদেশ থেকে পাঠানো বাণীসমূহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা পাঠ করে শোনান। দিবসটি উপলক্ষে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাষ্ট্রদূত তারিক আহসান বলেন, বাঙালি জাতির জন্য এই দিবসটি হচ্ছে একদিকে চরম শোক ও বেদনার এবং আনন্দের। বিশ্বের মধ্যে একমাত্র বাংলাদেশিরা মাতৃভাষার জন্য জীবন দিয়েছে। সেই হিসেবে আমরা বাঙালি হিসেব গর্বিত জাতি।
এ সময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির উপদেষ্টা – সাইফুল রাব্বি, মোঃ শাহীন, সভাপতি -শাহিদুজ্জামান মোল্লা, যুগ্ন-সাধারন সম্পাদক- কাজী মইনুর, সাংগঠনিক সম্পাদক – মেহেদী, মুজিবুর রহমান, প্রচার সম্পাদক – সোহাগ, সহ-সাংগঠনিক মাহাদী ইসলাম জয়, আনোয়ার হোসেন, ক্রিয়া সম্পাদক- ইকরাম রেজা সহ ই এম আসাদুজ্জামান আসাদ, সৈয়দ দিপু উজ্জামান, রাহাত সাঈদি, মোঃ ইসহাক প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।