বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
যশোরের অভয়নগরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নওয়াপাড়া শংকরপাশা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারও মানুষের ঢল নামে। এ সময় নেপথ্যে বাঁজছিল অমর একুশের কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’। রাত ১২টা ১ মিনিটেই ভাষা শহীদদের প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, নওয়াপাড়া পৌরসভা, উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠন, থানা বিএনপিসহ অঙ্গসংগঠন, উপজেলা জাতীয় পার্টি, নওয়াপাড়া প্রেসক্লাব, উপজেলা সম্মনয় পরিষদ, উপজেলা কলেজ ও মাধ্যমিক শিক্ষক সমিতি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী কর্মকর্ত মেজবাহ উদ্দিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া পৌর মেয়র শুশান্ত কুমার দাশ শান্ত, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, ডাঃ মিনারা পারভীন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শামিম হাসান, নওয়াপাড়া ইাইওয়ে থানার ওসি আব্দুল হামিদ মোল্যা প্রমুখ। এছাড়াও উপজেলা প্রসাশনের আয়োজনে দিন ভর বিভিন্ন কর্মসুচি পালিত হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।