বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে বাক প্রতিবন্ধী স্ত্রীকে খুঁজে না পেয়ে দিশেহারা স্বামী

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
নওগাঁর সাপাহার উপজেলা, তিলনা ইউনিয়ন, চাঁচাহার গ্রামের নুরুল ইসলামের বাক প্রতিবন্ধী স্ত্রী আছিয়া বেগম(৪৩) গত ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাপাহার সদরে যাওয়ার পর দুপুর সাড়ে ১২ টার দিকে নিখোঁজ হয়েছে। নিখোঁজের পর দেশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে দিশেহারা পর হয়ে পড়েছে স্বামী নূরুল ইসলাম ও পুত্র রাশিদুল ইসলাম সহ পরিবারের অনেকেই।
জানা যায় পারিবারিক দরকারী কাজে গত বৃহস্পতিবার সাপাহার বাজারে যায় ওই বাকপ্রতিবন্ধী মহিলা তারপর আর বাড়িতে না আসায় আত্মীয়-স্বজন বিভিন্ন এলাকা সহ রাজধানী ঢাকাতে খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন তারপরও সন্ধান না পাওয়া গেলে  সাপাহার থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। যার জিডি নং ৭৫৮, ট্র্যাকিং নং UZLPPI তারিখ ১৯/০২/২০২৩।মোবাইল নং ০১৭২৯৯০২৫১৮
থানার ডাইরির বর্ণনা মতে মেয়েটির গায়ের রং ফর্সা উজ্জল, মুখের আকৃতি গোলাকার, উচ্চতা ৫ ফিট ৩ ইঞ্চি, চুল বাদামী, নাক চ্যাপ্টা, চোখ কালো মনি, কান কুলার মত, দাঁত ভাঙ্গা আছে।
এ বিষয়ে ছেলে রাশিদুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান আমার মাকে নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় রয়েছি বাবা খুব অসহায় ও দিশেহারা হয়ে পড়েছে তাই যদি কোন সহৃদয় ব্যক্তি আমার বাক প্রতিবন্ধী মা আছিয়া বেগমকে দেখতে বা সংবাদ পান তাহলে অনুগ্রহপূর্বক  মোবাইল নাম্বারে সংবাদ দিলে আমরা চিরকৃতজ্ঞ থাকিব।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।