উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের লোকজন ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনসহ বিস্তারিত কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি মন্ত্রী মর্যাদায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র পক্ষে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, থানা পুলিশ পরিদর্শক মো. গোলাম ছরোয়ার উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন শ্রদ্ধা নিবেদন করেন।
পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জাতীয় পার্টির নেতৃবৃন্দ, সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ শিক্ষক কমন্ডলী, আওয়ামী লীগের সহযোগী সংগঠনসমূহর নেতৃবৃন্দ, আগৈলঝাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে প্রধান শিক্ষকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
বিভিন্ন রাজনৈতিক দল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেও অন্যতম রাজনৈতিক দল বিএনপি ও জাকের পার্টির পক্ষে কোন নেতা-কর্মী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আসেনি। গত কয়েক বছর যাবত এই দলের নেতা কর্মীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা থেকে অজ্ঞাত কারনে বিরত রয়েছেন।
বুধবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, বে-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। পরে অনুষ্ঠিত হয় প্রভাত ফেরী, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠান।
উপজেলা সদর ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীর শ্রদ্ধা নিবেদন, প্রতিযোগীতা মুলক অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় স্ব-স্ব প্রতিষ্ঠানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি গ্রামীন জনপদে কাঠ-বাঁশ ও কলা গাছ দিয়ে বিশেষভাবে অস্থায়ীভাবে নির্মাণ করা শহীদ মিনারে শিশুদের শ্রদ্ধা জানানোর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি
আগৈলঝাড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩