বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

ভাষার মান রাখতেও ব্যর্থ সরকার : নতুনধারা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩

নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ বলেছেন, ভাষা শহিদগণের জীবন-কর্ম-ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে উপস্থাপন করতে যেমন ব্যর্থ, তেমনই ভাষার মান রাখতেও ব্যর্থ হয়েছে সরকার। নতুন প্রজন্মের পক্ষ থেকে বারবার আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী-সচিব-আমলাদের প্রতি আহবান জানানোর পরও ভিন্ন ভাষার সাইনবোর্ডগুলো অপসারণ করতে পারেনি।

২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় গণমাধ্যমের সাথে আলাপকালে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। এসময় গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, নতুন প্রজন্ম বাংলা ভাষার জন্য শহিদ হওয়া জব্বর, বরকত, শফিউরের দেশে আরবিতে যেমন কোন সাইনবোর্ড দেখতে চায় না, তেমনি ইংলিশ-হিন্দি বা উর্দুতেও না। তারা রাজধানীসহ সারাদেশে সকল সাইনবোর্ড বাংলায় দেখতে চায়, বাংলা ভাষাকে কোনভাবেই  বিকৃত যেন না করা হয়, এজন্য বাংলা একাডেমির কার্যত পদক্ষেপ দেখতে চায়।  সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা বলেন, আমরা বাংলা ভাষা শুদ্ধভাবে উচ্চারণ, সুশিক্ষার ব্যবস্থা চাই। রেডিও জকিদের বাংলিশ ষড়যন্ত্রের হাত থেকে বাংলা ভাষাকে মুক্ত করারও  আহবান জানাচ্ছি।

এসময় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, শেখ লিজা প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর নেতৃত্বে নতুনধারার নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও দোয়া করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।