বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

বাসাইলে সরিষা বাম্পার ফলন “কৃষকের মুখে হাসি”

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় চলতি মৌসুমে সরিষা চাষ করে ব্যাপক লাভবান হবার স্বপ্ন বুনছেন চাষীরা। সরকারী প্রণোদনা, অনুকূল পরিবেশ, পরিচর্যা এবং ভালো বীজের কারণে সরিষা তিনগুন ফলন হওয়ার আশাবাদী কৃষকরা। বর্তমানে চাষীরা জমি থেকে সরিষা তুলতে ব্যস্ত।
সরকারি প্রকল্পের বিভিন্ন প্রনোদনার কারণে উপজেলায় চলতি মৌসুমে সরিষা চাষ বৃদ্ধি পেয়েছে। চাষীরা জানান, আগে সরিষা চাষ করে অনেকে লোকসানে পড়েছেন। কিন্তু কয়েক বছরে তুলনায় সরিষা দাম ভালো পাওয়ায় তারা লাভবান হয়েছেন। এ কারনে চলতি মৌসুমে ০১ হাজার ৫ শত হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। আবহাওয়া ভালো থাকায় এবং কৃষি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কৃষকদের অক্লান্ত পরিশ্রমে সরিষার ফলন অন্য কয়েক বছররের তুলনায় ভালো। বাসাইল উপজেলা কৃষি  কর্মকর্তাদের পরামশ্যে ও প্রনোদনায় চাষীরা সরিষা জমিতে এ বছর সাথি ফসল হিসেবে বিভিন্ন শাক-সবজীর চাষ করেও বাড়তি লাভ পেয়েছেন।
উপজেলা কৃষি  কর্মকতা জানান, প্রাকৃতিক দুর্যোগ বা কোনো ধরনের আপদ না হওয়ায় সরিষা তিনগুন ফলন হয়েছে। কৃষকরা যাতে উৎপাদিত সরিষা ন্যায্যমূল্য পায় সে জন্য সরিষা মুল্যও বাড়ানো হয়েছে সরকারীভাবে।
কাঞ্চনপুর ইউপি সাবেক চেয়ারম্যান মামুন অর রশিদ  জানান, অন্য ফসলের চেয়ে সরিষা চাষ লাভজনক হওয়ায় এ অঞ্চলের কৃষকরা সরিষা চাষে আগ্রহী হচ্ছেন।
সারা জেলায় সরকারী প্রনোদনায় সরিষা চাষ সমপ্রসারন করা গেলে সরিষা আমদানীর নির্ভরতা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ঠরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।