বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

পাইকগাছায় রাস্তার মাঝে বৈদ্যুতিক  খুঁটি, দুর্ভোগে এলাকাবাসী

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
খুলনার পাইকগাছার লস্কর ইউনিয়নের খড়িয়া ভড়েঙ্গারচক (খড়িয়া মিলন বিথী প্রাথমিক ও খড়িয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ) সড়কের মাঝখানে  বৈদ্যুতিক খুঁটি রেখে সড়ক পাকা করা হয়েছে।
এতে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন হচ্ছে। তা ছাড়া বৈদ্যুতিক এ খুঁটি রাস্তার মাঝে হওয়ায় যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামবাসীর চলাচলের জন্য চার মাস আগে সড়কটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। সড়কটির মাঝখানে বৈদ্যুতিক খুঁটি থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
পাইকগাছা পল্লীবিদ্যুৎ সমিতি জোনাল অফিসের ডিজিএম  রেজাায়েত আলী বলেন খুঁটি সরানোর জন্য লিখিত কোনো আবেদন আমরা হাতে পায়নি। নিয়ম মোতাবেক বিদ্যুতের খুঁটি সরানোর জন্য আবেদন করতে হয়। রাস্তা নির্মাণকাজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো আবেদন করেনি। লিখিতভাবে আবেদন করলে খুঁটি সরানোর ব্যবস্থা নেব।
এ বিষয়ে পাইকগাছা উপজেলা প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খাঁন বলেন বিষয়টি আমরা অবগত হয়েছি অল্প সময়ে খুটিটি অপসারণের ব্যবস্থা নিচ্ছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।